স্বাধীনতা দিবস উপল‌ক্ষে দোয়া ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

 

নওগাঁ প্র‌তি‌নি‌ধি : নওগাঁর পোরশায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপল‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

আজ র‌বিবার সকাল সা‌ড়ে ৯ টায় পোরশা সরকারী ক‌লে‌জের আ‌য়োজ‌নে ক‌লেজ টিচার্স হলরু‌মে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ ইং উদযাপন উপল‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

পোরশা সরকারী ক‌লেজের প্রভাষক ইব্রা‌হিম আজাদ এর সঞ্চালনায় আ‌লোচনা সভায় সভাপ‌তির বক্তব‌্য প্রদান ক‌রেন সরকারী ক‌লে‌জের অধ‌্যক্ষ এ‌ টি এম শ‌হিদ।

উক্ত অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন পোরশা সরকারী ক‌লে‌জের প্রভাষক জুল‌ফিকার আলী সম্র‌াট ও প্রভাষক ফজলুল হক।

আ‌লোচনা শে‌ষে বঙ্গবন্ধু‌ শেখ মু‌জিবুর রহমান ও তাঁর প‌রিবা‌র সহ সকল বীর শ‌হী‌দের আত্মার মাগ‌ফেরা‌ত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।

এ সময় ক‌লে‌জের সকল বিভা‌গের চেয়ারম‌্যান, প্রভাষক এবং কর্মচা‌রিবৃন্দ উপ‌স্হিত ছি‌লেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সন্ধ্যা ৬:৫৫)
  • ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ