ঘূর্ণিঝড় মোখা ১৫ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা

নিউজ ডেস্ক:

সম্ভব্য ঘূর্ণিঝড় মোখা শক্তিশালী রুপ নিচ্ছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে চট্টগ্রাম, কক্সবাজার ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপর দিয়ে স্থল ভাগে আঘাতের আশংকা আছে। আগামী রবিবার (১৪ মে) সকাল ৬ টার থেকে ১৫ ই মে সকাল ৬ টার মধ্যে দেশে আঘাত করতে পারে। এমনটাই জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

বিশ্বের বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে এই আবহাওয়াবিদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা আগামী রবিবার (১৪ মে) সকাল ৬টার পর থেকে ১৫ মে সকাল ৬টার মধ্যে অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় হিসাবে ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে চট্টগ্রাম, কক্সবাজার ও মায়ানমারে রাখাইন রাজ্যের মংডু জেলার উপর দিয়ে স্থল ভাগে আঘাত করবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৪:৪৩)
  • ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ