শেরপুরে ২ মাদক কারবারি আটক

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ি থানা পুলিশ হিরোইন ও ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।

২৩ মে মঙলবার রাতে নালিতাবাড়ি পৌরশহরের ছিটপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ছিটপাড়া এলাকার রুস্তম আলীর পুত্র মেহেদী হাসান মাসুম ওরফে বিগম্যান (৩২) এবং লাল মিয়ার পুত্র ফিরোজ মিয়া (৩৬)।

নালিতাবাড়ি থানার সহকারী পরিদর্শক (এসআই) মহর আলী জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুম ও ফিরোজকে আটক করা হয়। পরে তাঁদের দেহে তল্লাশি করে মাসুমের কাছ থেকে ২ গ্রাম হিরোইন ও ফিরোজের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাসুমের বিরুদ্ধে ১৫টি ও ফিরোজের বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে।

পরে তাঁদের নামে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (ভোর ৫:১১)
  • ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ