হাতীবান্ধায় বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শাহিনুর ইসলাম প্রান্ত
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির পাশে খেলতে গিয়ে গর্তে পড়ে আসপিয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১১ জুলাই ) সকালে উপজেলার সিঙ্গিমারী গ্রামের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যু আসপিয়া  এলাকার তেলিপাড়া এলাকায় আলমগীর হোসেনের কন্যা।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ করে একটি গর্তে পড়ে যায়। পরে তাকে খুঁজতে শুরু করলে হঠাৎ একটি গর্তে দেখতে পেরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা মিলে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (দুপুর ১২:৪৬)
  • ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ