রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ চোর চক্রের দুই সদস্য আটক

 

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাট জেলার রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ মো. জনি শেখ (৩২) ও মো.মনিরুল শেখ (৪২) নামের চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে রামপাল থানা পুলিশ।

আটককৃত চোর জনি উপজেলার রাজনগর ইউনিয়নের বড় দূর্গাপুর এলাকার আ. আজিজ শেখ’র পুত্র ও মনিরুল একই এলাকার মৃত মোহর আলী শেখ’র পুত্র।

(২০ জুলাই) বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায় তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরি করে নিয়ে বিক্রির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে একদল চোর। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মো. জাহিদুল ইসলাম’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল বড় দূর্গাপুর চরের আবুল কালাম সরদারের টিনের ঘরের সামনে অভিযান চালিয়ে জনি ও মনিরুলকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২০৫ (দুইশত পাঁচ) কেজি লোহার রড এবং কিছু পুরাতন টিনের ভাঙাচোরা অংশসহ হাতেনাতে আটক করে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল ভোর রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামালসহ দুই চোরকে আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাগেরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (ভোর ৫:৪৩)
  • ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ