মোশারফ হোসেন ফারুক মৃধা :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সেচ্চাসেবকলীগের সহ-সভাপতি মো: এমরান হোসেন মিলন ভূঁইয়া হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চির্কা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাচ্চু ভূঁইয়ার ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার
২৬ জুলাই বিকেলে হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য দ্রুত চাঁদপুর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা সেচ্ছাসেবকলীগের নেতা মো: এমরান হোসেন মিলন ভূঁইয়ার মৃত্যুতে পারিবারিক রাজনৈতিক ও সামাজিক মহলে এক শোকের ছাঁয়া নেমে আসে। ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্হানে তাকে দাফন করা হবে।

