চাঁদপুর জেলায় নব যোগদানকৃত পুলিশ সুপারের সাথে জেলার বিভিন্ন সরকারি অফিসের প্রধানগণের শুভেচ্ছা বিনিময়

পুলিশ মিডিয়া সেল:

চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর জেলার বিভিন্ন সরকারি অফিসের প্রধানগণ।

সৌজন্য সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয় কে ফুলেল শুভেচছা ও কুশল বিনিময় করেন পুলিশ সুপার, পিবিআই, অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডি, জেল সুপার, জেলা কারাগার, তত্ববধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, উপ সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা ক্রীড়া অফিসার, উপ-পরিচালক পাসপোর্ট অফিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্টেশন মাস্টার, সহকারী পরিচালক জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ইন্সপেক্টর বিআরটিএ, জেলা কালচারাল অফিসার, জেলা গণগ্রন্থাগারিক অফিসার, সমাজসেবা অফিসার, নিরাপদ খাদ্য অফিসার, জেলা জনশক্তি অফিসার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, জেলা আবহাওয়া বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য অফিসার, সহকারিক নেটওয়ার্ক ইন্জিনিয়ার ও পৌর কমিউনিটি পুলিশ চাঁদপুরগণ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব রাশেদুল হক চৌধুরী, চাঁদপুরসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৪:৩১)
  • ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ