আজ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় এ্যাডিশনাল আইজিপি (ক্রাইম এন্ড অপস) বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের সভাপতিত্বে Cisco Video Conference System -এর মাধ্যমে মাসিক অপরাধ পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব পংকজ কুমার দে, সহকারি পুলিশ সুপার ( কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী, চাঁদপুরসহ জেলা পুলিশ, চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

