নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২ আগস্ট ২০২৩) রংপুর জিলা স্কুল মাঠে জনসমাবেশে ভাষণ দেবেন। সমাবেশে তিনি ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ আরও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে মঙ্গলবার (১ আগস্ট ২০২৩) রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

