গত২-৩দিন ধরে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে হাঁটু থেকে কোমর সমান পানি উঠেছে ইপিজেডের দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে।
নিউ মুরিং, নয়ারহাট,নেভীহল রোড, আলী শাহ পাড়া(পূর্ব পাশ), বন্দরটিলা থেকে সিমেন্ট ক্রসিং এলাকা ,নারিকেলতলা হিন্দু পাড়া সহ আকমল আলী রোড এলাকার নীচু স্থানে্ জলাবদ্ধতায় তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এছাড়া হাসপাতাল গেট,মাদরাজী শাহ পাড়ার লোকেরা ২/৩ দিন যাবত প্রবল বৃষ্টি – জোয়ারের পানিতে চলাচল পথ প্রায় হাঁটু থেকে কোমর সমান পানি উঠেছে বলে ভুক্তভোগীরা জানান। তারা আরও জানান, পাশে নির্মিত ড্রেন-নালা ও খালের উপর অবৈধভাবে টং দোকান, ভাসমান ঘর , ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা না হওয়াতে পানি চলাচলে প্রতিবন্ধীকতা সৃষ্টি হচ্ছে। তারা বলেন, বর্ষার অবিরাম বৃষ্টি হলে বাসা বাড়িতে বসবাস করতে চরম বিড়ম্বনা পৌহাতে হবে।
তাই জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সচেতন জণগন কে অবশ্যই সমন্বয় করে রাস্তা ঘাটের উন্নয়ন কাজ করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী জণগন।
আপডেট টাইম : শুক্রবার, আগস্ট ৪, ২০২৩, ২০০ বার পঠিত

