টানা বর্ষণ, পাহাড়ি ঢলে পানিবন্দি রাউজানের কয়েকটি গ্রাম

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

টানা বর্ষণ,পাহাড়ি ঢল, ও জোয়ারের পানিতে রাউজানে নিম্নাঞ্চল প্লরাবিত হয়েছে।পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ডুবে গেছে ফসলি জমি, মাছ চাষের পুকুর, রাস্তাঘাট, স্কুল, হাট-বাজার ও মানুষের বাড়িঘর।কর্ণফুলী-হালদা নদীর জোয়ারের পানিতে উপজেলার নোয়াপাড়া, উরকিচর, বাগোয়ান, পশ্চিম গহিরা, মোবারক খীল, কাগতিয়া,নোয়াজিষপুর, কোতোয়ালি ঘোনা, বিনাজুরী ইউনিয়ন সহ নদীর পাশে থাকা গ্রামগুলো কোমর পানিতে তলিয়ে গেছে। অপরদিকে পাহাড়ি ঢলে সর্তা খাল,ডাবুয়া খাল,কাঁশখালী খাল রাউজান খাল ও কলমপতি খালে পানি বেড়ে চিকদাইর, ডাবুয়া, পশ্চিম গুজরা,পূর্ব গুজরা, রাউজান সদর ইউনিয়ন ও রাউজান পৌরসভার কয়েকটি গ্রাম পানিবন্দি। গতকাল সরেজমিনে দেখা গেছে, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু বৃষ্টির মধ্যে হাফেজ বজলুল রহমান সড়ক যাতে ধ্বসে না পড়ে সেজন্য তিনি কংক্রিট বস্তা বসিয়ে দিয়েছে।
এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, টানা বর্ষন, পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে রাউজানের নিম্মঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করতে মাঠে রয়েছি।সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় রাউজান উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। তবে কোথাও কোনো বড় ধরনে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (দুপুর ১২:৩৩)
  • ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ