শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের শ্রোতে ক্ষতিগ্রস্ত রাউজানের বিভিন্ন এলাকার রাস্তাঘাট পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। গতকাল তিনি রাউজানে প্রবেশ করে প্রথমে যান উরকিরচর ইউনিয়নে।এরপর নোয়াপাড়া,বাগোয়ান, পশ্চিম গুজরা,পাহাড়তলী,কদলপুর,রাউজান সদর ইউনিয়নে। বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্থানীয় চেয়ারম্যানদের সাথে তিনি। ক্ষতিগ্রস্থ এলাকার ক্ষয়ক্ষতির তালিকা তৈয়ারী করে রাউজান উপজেলা প্রকৌশলীর কাছে জমা দিতে স্থানীয় জনপ্রতিধিদের নির্দেশ দেন তিনি। ঠিকাদার হাছান মোহাম্মদ রাশেদ জানান, মদুনাঘাট উরকিরচর সড়ক, সুলতান আউলিয়া সড়ক,রশিদা পাড়া চান মিয়া সড়কের নির্মাণ কাজ চলতেছে।কিন্তু বন্যার পানিতে সড়ক গুলোর ব্যাপক ভাবে ক্ষতি সাধন হয়েছে।বাস্তার উপর দিয়ে ৪-৫ ফুট পানি প্রবাহিত হয়ে ঢালাই এর জন্য রেডি রাস্তা নষ্ট হয়ে গেছে।এছাড়া চিকদাইর, ডাবুয়া, বিনাজুরী,গহিরা, পশ্চিম গুজরা,পূর্ব গুজরা, নোয়াপাড়া, উরকিরচর, বাগোয়ান, কদলপুর ইউনিয়ন সহ রাউজান পৌরসভার অর্ধশতাধিক রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে।রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ সড়কগুলোর তালিকা তৈয়ারী করে দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়া হয়েছে।

