
অদ্য মঙ্গলবার চাঁদপুর জিলানী চিশতী কলেজ কর্তৃক আয়োজিত ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয় ।
এসময় পুলিশ সুপার মহোদয় জানান এই বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের অতীত ঐতিহ্য রয়েছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী হতে হবে। তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারনা থাকতে হবে। এইচএসসি পাস হচ্ছে তোমাদের ক্যারিয়ার গড়ার জন্য টার্নিং পয়েন্ট। তোমারাই আগামী দিনের কান্ডারী, তোমাদের সুশৃংখলভাবে চলাচল করতে হবে। মাদক থেকে দূরে থাকবে হবে। আশা রাখছি তোমরা আসন্ন এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে। এইচএসসি পরীক্ষাটা তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা এই দেশ এবং জাতির আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীদিনের এই দেশ তথা সমাজের পরিচালক। আমি চাই তোমরা সফল হয়ে তোমাদের অত্র কলেজের সুনাম বয়ে আনবে। পিতা-মাতা এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবে। সুনাগরিক হও, এবং সর্বোপরি তোমরা শিক্ষিত হও, ভালো মানুষ হও।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব রাশেদুল হক চৌধুরী,, চাঁদপুরসহ জেলা জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

