ঝিরিঝিরি বরষন
কেড়ে নিলো এমন
থাকতে চায়না ঘরেতে
বিরহী এ জীবন ।।
লজ্জাতে ছুয়ে যাওয়া
গায়ে বিধে ঝড়ো হাওয়া
ঝড়ে যায় শ্রাবণ
মানে না সে বারন ।।
কত ঝড় আসে যায়
স্মৃতিরা রয়ে যায়
অলিরা কলিতে বসে
করে শুধু গুঞ্জন ।।
আপডেট টাইম : শুক্রবার, আগস্ট ১১, ২০২৩, ১৭৪ বার পঠিত

