হোসেন বাবলা:১৫ আগষ্ট (চট্রগ্রাম)
আজ ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনে
দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন , জাতীয় পতাকা অর্ধনমিত,কালো পতাকা উত্তোলন,
স্মৃতি চারণ- আলোচনা সভা -দোয়া মাহফিল , রচনা প্রতিযোগিতা, চিত্রিংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কর্মসূচী মংগলবার সকালে প্রধান শিক্ষক মোঃ ইসমাইল এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকারের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন , বিশেষ অতিথি হিসেবে পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুল বশর, সিনিয়র শিক্ষক মোঃ ফজল করিম , শিক্ষক গোলাম মহিউদ্দিন, শিক্ষক মোঃ ওসমান গনি, শিক্ষক বাবু মিলন চক্রবর্তী, শিক্ষক মুনিরুল আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল শিক্ষক -শিক্ষীকা , শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হয়েছে। বিশ্বের বিরল ঘটনার একটি তার ফাঁকে সাড়া দিয়ে ভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। জাতি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করা উচিত।
আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ মুক্তার আহমেদ।

