জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

 

অদ্য ১৫ আগস্ট ২০২৩ খ্রি. স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে কোতয়ালী থানা প্রাঙ্গণে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে শহরের এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত থেকে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব শাহনেওয়াজ রাজু বিপিএম-পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব জাহেদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) জনাব সাইকুল আহম্মেদ ভূঁইয়া সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৪:৩৭)
  • ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ