চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে হাসপাতালের রোগীদের সেবার জন্য হুইল চেয়ার প্রদান

 

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক উপলক্ষে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ১০টি হুইল চেয়ার প্রদান করা হয়।

মঙ্গলবার রাতে জে এম সেন গুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ২৫০ শয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমানের কাছে হুইল চেয়ারগুলো তুলে দেন।

এসময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, অ্যাড. হেলাল হোসাইন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম, ২৫০ শয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মিজানুর রহমান, ডাঃ জয়ন্ত মালাকার, ডাঃ সাকিব, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে হুইল চেয়ার ছাড়াও প্রায় ২০ লক্ষ টাকার কাজ চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (দুপুর ১২:৩৬)
  • ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ