মতলব নারায়ণপুরে এক ব্যবসায়ীর উপরে সন্ত্রাসী হামলা। আটক দুইজন

জাহাঙ্গীর আলম প্রধানঃমতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকিং এর মালিক আব্দুল্লাহিল কাফির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনায় মজিব ও রাকিব নামে দুই ব্যক্তিকে আটক করেছে মতলব দক্ষিণ থানার পুলিশ, এ ঘটনাটি ঘটে গত 19 মে রাত সাড়ে দশটার সময়, সরজমিনে জানা যায়, আব্দুল্লাহিল কাফি ঘটনার দিন ব্যবসায়িক সকল কার্যক্রম শেষ করে, রাত সাড়ে দশটার সময় বাড়ির দিকে রওনা হলে ও কিশোর গ্যংদের নেশা করতে দেখে বাধা দিলে, কিশোর গেং সহ অন্যান্যরা তার উপরে হামলা করে, নারায়ণপুর কালিবাড়ি মন্দিরের প্রধান সড়কের মাথায় রাস্তা দখল করে ফুরি সিঙ্গারা ব্যবসায়ী মাইনুদ্দিন তার বন্ধু মুজিব কর্মচারী রাকিব সহ প্রায় ১০-১২ জন তার ওপর অতর্কিত হামলা করে, লাকরির ছেলি দিয়ে তাকে মারধর করে বিভিন্ন অংশে নীলাফুলা করে। কাফি ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণপুর প্রাইভেট হাসপাতালে নেয় হাসপাতালের কতব্যরত ডাক্তার তার অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ঘটনার পরের দিন কাফি মতলব দঃ থানায় একটি মামলা দায়ের করেন। তারপরের দিন একুশে মেয়ে সকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে মামলার আসামি মুজিব ও রাকিবকে আটক করে থানায় নিয়ে আসে এবং জেল হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে কাফির বড় ভাই তারেকসহ অন্যরা বলেন আমরা এর, উপযুক্ত বিচার চাই। এ ব্যাপারে এস আই আব্দুল আউয়াল বলেন, এ ঘটনায় আমরা দুজনকে আটক করতে সক্ষম হয়েছি বাকিদের ধরার জন্য চলো আমাদের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ৮:১৭)
  • ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ