পলাশের রোকসানা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নেত্রী

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। ৪৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে নরসিংদীর পলাশের রোকসানা আক্তারকে। রোকসানা ইডেন মহিলা কলেজের ২০১৪/১৫ সেশনের গনিত বিভাগের শিক্ষার্থী। সে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। ঘোড়াশাল নূর মহসিন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস করে ইডেন মহিলা কলেজে ভর্তি হন তিনি।

রোকসানা আক্তার বলেন, ছোট বেলা থেকেই রাজনীতি পছন্দ করতাম। ইডেন কলেজে গণিত বিভাগে পড়াশোনার পাশাপাশি পুরোদমে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আগের কমিটির সদস্য ছিলাম আর এবারের কমিটিতে আমাকে সহ-সভাপতি নির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত। আমি সবার কাছে দোয়া চাই। আমি যেন ছাত্রলীগের এ পদে থেকে দলের জন্য ভালো কিছু কাজ করতে পারি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ১০:১২)
  • ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ