অসুস্থ মেয়র জিল্লুর রহমান জুয়েলকে দেখতে গেলেন বাংলাদেশ তরীকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটি

 

স্টাফ রিপোর্টার । চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল গত কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার ১৩ জুন অসুস্থ চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলকে দেখতে গেলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটি নেতৃবৃন্দ। বাংলাদেশ তরীকতফেডারেশন চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান চিশতির নেতৃত্বে। এ সময় উপস্থিত ছিলেন মনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় প্রকাশক ও বাংলা স্টার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ এরশাদ খান, বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটির নেতা মোঃ লোকমান খান,ও মোঃ নাজির হোসেন পাটোয়ারী, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম গাজী, বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ হাওলাদার,সহ তরীকতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মেয়র জিল্লুর রহমান জুয়েল এর চিকিৎসার খোঁজখবর নেয় বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটির নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (বিকাল ৫:৪৬)
  • ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ