রাউজানে জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)’র স্মরণে মিলাদ ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা -২ এর উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)’র স্মরণে মিলাদ ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদে এশা রাউজান নাতোয়ান বাগিচা এলাকায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ফিরোজ আহমেদ। প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী। তকরির করেন মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, আব্দুল মালেক সওদাগর,আবু আক্কাস উদ্দিন মানিক, আনিসউল খান বাবর, মামুন মিয়া, কাজী আসলাম, নুরুল আলম প্রমুখ।জিকিরে ছেমা মাহফিল পরিবেশন করেন মাইজভান্ডারী মরমী শিল্পী জাহাঙ্গীর আলম। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির কল্যাণ কমনা করে মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (দুপুর ১২:২৮)
  • ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ