ফরিদগঞ্জে উম্মোক্ত  জলাশয়ে মাছের পোনা অবমুক্ত 

 

 

মোশারফ হোসেন ফারুক মৃধা :

মাছের উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি এ পদিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে  মৎস অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২২- ২৩ অর্থ বছরের বিল নার্সারী স্হাপনা কার্যক্রমের পোনা মাছ অবমুক্ত করা  হয়েছে।

উপজেলা মৎস কর্মকর্তা কার্যালয়’র আয়োজনে বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলার ডাকবাংলা সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান,  উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা মৎস কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, চাঁদপুর জেলা মৎস জরীপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারন সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ সাবেক সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সন্ধ্যা ৬:৫০)
  • ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ