আজও সারা দেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক:

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবারও (২৭ মার্চ) দেশের আট বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্রা অপরিবর্তিত থেকে তিন জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

রবিবার (২৬ মার্চ) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আট বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। তবে খুলনা বিভাগে ঝড়-বৃষ্টির প্রবণতা ছিল বেশি। এ সময়ে সবচেয়ে বেশি ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (ভোর ৫:০২)
  • ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ