থেমে থেমে বৃষ্টি, মেঘলা আকাশ

নিউজ ডেস্ক:

আকস্মিক গত রাতে মেঘের গর্জন আর ঝুম বৃষ্টির দেখা মেলে পুরো দেশে। বজ্রসহ বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়। ভ্যাপসা গরমের মাঝে স্বস্তির বৃষ্টি ঢাকার প্রকৃতিকে শান্ত আর স্নিগ্ধ করেছে। তবে আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে দেখা গেছে।

আবহাওয়া অফিস বলছে, ঢাকায় দুই দফায় ২৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে ঢাকায় রোদের ছটা থাকলেও মেঘলা আকাশ। শুক্রবারও প্রায় সারাদেশে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে।

ভোরের কাগজ

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (ভোর ৫:১৬)
  • ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ