বাসায় ঢুকে কলেজছাত্রী হত্যার ঘটনায় গৃহশিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক:

গাজীপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গৃহশিক্ষক মো. সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলোচিত গাজীপুরের সালনায় গৃহশিক্ষক কর্তৃক কলেজছাত্রীকে হত্যা এবং নিহতের মা ও তিন বোনকে জখম করার ঘটনার প্রধান আসামি মো. সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (১১ মে) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (ভোর ৫:৩৬)
  • ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ