আসন্ন ১৬ ডিসেম্বর ২০২৩ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশ অফিস, চাঁদপুর সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) চাঁদপুর মহোদয়ের সভাপতিত্বে কুচকাওয়াজ ও শরীর চর্চা উপ-কমিটির সহিত বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রত্যেকের মতামত অত্যন্ত সুনজরে গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, (পুলিশ সুপার পদে পদোন্নতি) চাঁদপুর মহোদয় জানান, প্রতিবছরের ন্যায় এই বছরও মহান বিজয় দিবস জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্যভাবে উদযাপনের উদ্যোগ নিচ্ছি আমরা। জেলা প্রশাসনের সহিত একত্রিত হয়ে এবছর ও আমাদের চেষ্টা থাকবে, মহান বিজয় দিবস বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর করার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব রাশেদুল হক চৌধুরী, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা ক্রীড়া অফিসার, কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



