পুরান বাজারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘তানিয়া ইশতিয়াক খানের’ শিক্ষা সামগ্রী বিতরণ

পুরান বাজারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘তানিয়া ইশতিয়াক খানের’ শিক্ষা সামগ্রী বিতরণ

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরের পুরান বাজারের ১নং ওয়ার্ডের ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ৭ই সেপ্টেম্বর (সোমবার) সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের পক্ষ থেকে শিক্ষার্থীেদের হাতে এই শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

মাদ্রাসার শিক্ষকের পরিচালনায় এবং তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান। এছাড়াও উপস্থিত ছিলেন ‘বিজয়ী’র ভলেনটিয়ার, অভিভাবকবৃন্দ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিজয়ী-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক বলেন, “বিজয়ী ২০২০ সাল থেকে মানুষের মৌলিক চাহিদার মূল বিষয়—কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিনামূল্যে নানা রকম হাতেকলমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করছি, যার ফলে নারীরা ঘরে বসেই বিভিন্ন পণ্য তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারছেন।”

তিনি আরও বলেন, “বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমরা পাড়া-মহল্লাভিত্তিক মেডিকেল ক্যাম্প করে ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছি। এর পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে আমাদের এই শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম। সামাজিক কল্যাণে আমাদের ‘টিম বিজয়ী’র এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। সংগঠনের এমন মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবক মহল।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930