দেড়শতাধিক শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরন করলো বিজয়ী

 

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর পুরান বাজারের মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি পায়জামা ও হিজাব বিতরণ করেছে স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী। রবিবার (১লা মার্চ) সকাল ১০ ঘটিকায় আল মদিনা ইসলামিয়া মাদ্রাসায় বিজয়ী ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান নিজ হাতে শিক্ষার্থীদের  পাঞ্জাবি পরিয়ে দেন।

পাঞ্জাবি বিতরন শেষে দোয়া পরিচালনা করেন আল মদিনা ইসলামিয়া মাদ্রাসা  পরিচালক মাওলানা ওয়াদুদ।

উক্ত অনুষ্ঠানে তানিয়া ইশতিয়াক খান বলেন- প্রতি বছরের মত এই বছরও আমাদের পারিবারিক সহযোগিতায়  দেড়শতাধিক শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি পায়জামা হিজাব উপহার হিসেবে দেয়া হয়।

বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি,  ইনার হুইল ক্লাব অফ আরুশি এর প্রেসিডেন্ট এবং বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর এডভাইজার নিলুফার করিম আপু, এডভাইজার কানিজ ফাতেমা ফুফির সার্বিক সহযোগিতায় আজকের এই আয়োজন।

 

বিজয়ী ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যানে নিরলস কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিজয়ী নানা রকম হাতের কাজের প্রশিক্ষন দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রতি নিয়ত বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরন করে যাচ্ছে। বিজয়ী শিশুদের নিয়ে নানা রকম ইভেন্ট করে শিশুদের মাঝে খাবার, জামা কাপড়সহ শিক্ষা সামগ্রী বিতরন করে আসছে। ইনশাআল্লাহ আগামীতেও করে যাবো। এই মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা করতে যেকোন সমস্যা হলে ,বই খাতা কলমের প্রয়োজন হলে জানাবেন আমরা যথা সাধ্য চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। এসময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুন সমাজ সেবক এবং কন্টেন্টক্রিয়েটর শরীফ হাওলাদার সহ টিম বিজয়ীর সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930