নওগাঁয় জুয়া খেলার সময় আট জন আটক

 

অন্তর আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় জুয়া খেলার সময় আট জন আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খাস নওগাঁ মরাকাটা রোডে জুয়েল এর ভাড়া করা অটো চার্জার গ্যারেজের ভিতর গত কাল শুক্রবার রাত সাড়ে নয়টার সময় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় মো: জুয়েল (৩৫), পিতা মো: নবির উদ্দিন,গ্রাম- সিংবাচা, মোঃ আব্দুর রশিদ (৩৫), পিতা মোঃ বুলু সাকিদার, গ্রাম বড় কালিকাপুর, থানা- আত্রাই, মো: জালাল হোসেন (৩৫) পিতা-আবুল কালাম আজাদ, গ্রাম- খাস নওগা হঠাৎপাড়া, মো: সম্রাট হোসেন (৩২), পিতা- মো: সালাম হোসেন,গ্রাম-চকদেব জনকল্যাণ পাড়া, মো: আফতাব (৩৫) পিতা-মৃত আবেশ সরকার, গ্রাম- চকপ্রাণ, মো: তুফান(২০), পিতা-মৃত দুলাল,গ্রাম-চকপ্রান জোকাবিলা, মো: জয়নুল উদ্দিন মোল্লা (৩৯), পিতা-হারুনুর রশিদ, গ্রাম-চক প্রাণ, মো: সাহেব আলী (৪৬), পিতা-মৃত কফিল উদ্দিন, গ্রাম-খাস নওগা মন্ডলপাড়া, গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে নগদ ১৫,৯২০/টাকা, ১০টি মোবাইল ফোন সেট, তাস সহ জুয়া খেলার সামগ্রী উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ফয়সাল বিন আহসান বলেন,জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক এর সার্বিক দিকনির্দেশনায় এসআই মেজবাহুল, এসআই তোহিদুল সঙ্গীয় অফিসার ফোর্স সহ নওগাঁ সদর থানাধীন অভিযান পরিচালনা করে নগদ অর্থ সহ আট জনকে আটক করেন। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালোতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930