সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন চাঁদপুরের কৃতিসন্তান আলাউদ্দিন আরিফ

 

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুরের কৃতিসন্তান ও দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. আলাউদ্দিন (আলাউদ্দিন আরিফ)।

৬ অক্টোবর রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আলাউদ্দিন আরিফ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের মরহুম মাওলানা আরিফুর রহমান চৌধুরী ও আনোয়ারা বেগমের বড় ছেলে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. ইব্রাহিম ভূঞার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর বিধানমতে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মো. আলাউদ্দিন তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। প্রকাশিত প্রজ্ঞাপনে আগামী তিন বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডে চেয়্যারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ভাইস চেয়্যারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও সদস্য সচিব হিসেবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ট্রাস্টি বোর্ডে অন্য সদস্যরা হলেন- তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মনোনীত মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা, অর্থ বিভাগ থেকে মনোনীত ওই বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি খায়রুল বাশার, সদস্য শাহীন হাসনাত, যমুনা টেলিভিশনের এসিস্ট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান ও এখন টিভির স্টাফ রিপোর্টার সাজিদ আরাফাত।

দেশ সেরা ক্রাইম রিপোর্টারদের অন্যতম আলাউদ্দিন আরিফ বর্তমানে দৈনিক কালবেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। প্রসঙ্গত, আলাউদ্দিন আরিফ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক।

কালবেলায় যোগদানের আগে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও প্রতিদিনের বাংলাদেশে বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগান্তর, দেশ রূপান্তর ও আমার দেশে সিনিয়র রিপোর্টার এবং দৈনিক জনকণ্ঠে মহানগর সংবাদদাতা হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930