মতলবে সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

 

পলাশ রায় মতলব;

চাঁদপুর জেলার মতলব পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনের বাসায় অভিযান পরিচালনা করেছেন যৌথ বাহিনী। ৭ অক্টোবর সন্ধ্যায় পৌর মেয়রের বাসভবন সহ উপজেলার একাধিক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে মতলব কলেজ গেইটে অবস্থিত পৌর মেয়রের বাসভবন, মধ্য কলাদী এলাকায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লিখন সরকারের বাসায় অভিযান পরিচালিত হয়।

এছাড়াও উপজেলার খাদেগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, উপাদী উত্তর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হেলাল বকাউন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল মতিন মেম্বারের ছেলে ছাত্রলীগ নেতা সবুজ প্রধানসহ আরো কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর জেলায় দায়িত্বরত মেজর মোয়াজ্জেম হোসেন, মতলব দক্ষিণ থানার অফিসার্স ইনচার্জ সালেহ আহমেদসহ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে অফিসার্স ইনচার্জ সালেহ আহমেদ বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদের বাড়িতে অভিযান পরিচালিত হয়। তবে এতে কাউকে আটক করা হয়নি বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930