নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বায়ুদূষণকারী ৪টি প্রতিষ্ঠান থেকে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়
অদ্য ১৮/০২/২০২৫ খ্রিঃ তারিখ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো: মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন।
অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক ফতুল্লা, নারায়ণগঞ্জ এ অবস্থিত বায়ুদূষনকারী ৪টি প্রতিষ্ঠান থেকে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলোঃ
1. লাফাজ হোলসিম লিঃ
প্লাট নং- ০২, মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।
2. মেঘনা সিরামিক ইন্ডা: লি:
মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।
3. মদিনা সিমেন্ট লি:
মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।
4. ইউনিক সিমেন্ট ইন্ডা: লি:
মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।
নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



