বিজয়ীর উদ্যোগে অর্ধশত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার ও কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:
বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ব্যবস্থাপনায় চাঁদপুর পুরান বাজারে অর্ধ-শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৩রা মে) পুরান বাজারের ২নং ওয়ার্ডের রওনাগোয়ালে কারীমিয়া কিরতুল কোরআন মাদ্রাসায় অর্ধশত শিক্ষার্থীদের মাঝে খাবার, কোরআন শরীফ এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।


উক্ত অনুষ্ঠানে বিজয়ীর ফাউন্ডার, স্বপ্নদ্রষ্টা সকল শিক্ষার্থীদের মাঝে খাবার,কায়দা, রেহেল, কোরআন শরীফসহ শিক্ষা সামগ্রী বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, সমাজ সেবক মোঃ শাহজাহান গাজী,মাদ্রাসার পরিচালক মাওঃ মোঃ কামাল হোসেন শিক্ষক মন্ডলি,বিজয়ীর ভলেনটিয়ার বর্ষা আক্তার, আয়েশা আক্তার, মিতু আক্তার, রুবাইয়া, সূচনা আক্তার সহ এলাকার শুধীজন।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930