মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার ১০ লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির পরিচিতি সভা ও বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন সোমবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে কমিটির পরিচিতি সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও
এডহক কমিটির উপস্থিতিতে ফলজ ও বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন বহরিয়া উচ্চ বিদ্যালয়ের কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আজহার উদ্দিন মিয়া, প্রধান শিক্ষক ইমান হোসেন, সহকারী প্রধান শিক্ষক সুশীতল চন্দ্র, সিনিয়র শিক্ষক মকবুল হোসেন, ইসমাইল হোসেন, শিক্ষক প্রতিনিধি আল আমিন, অভিভাবক প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক পল্লবী রানী, ইকবাল হোসেন চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ বেপারী সহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।



