চান্দ্রা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিলেন প্রবাসী মহসিন শেখ

 

স্টাফ রিপোর্টার।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও চান্দ্রা ইউনিয়ন বিএনপি’র স্বেচ্ছা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক, জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, বিএনপির দলের দুঃসময়ের কান্ডারী প্রবাসী মোঃ মহসিন শেখ।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মহসিন শেখ বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তিনি চান্দ্রা ইউনিয়নের জনসাধারণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমার লক্ষ্য। আগামী দিনে সুযোগ পেলে চান্দ্রা ইউনিয়নের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

তিনি আরও বলেন, চান্দ্রা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সকলের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেন।

আগামী অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মাঝে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চান্দ্রা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মহসিন শেখ ইউনিয়নের
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি চান্দ্রা ইউনিয়ন থেকে মাদক, চাঁদাবাজ, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপকর্মের কাজ নির্মূল করা হবে। চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মহসিন শেখ ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930