বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানী অপারেশন সম্পন্ন 

স্টাফ রিপোর্টার:

বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে ১৫ জন গরিব ও দুস্থ রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে  ।  বুধবার  (২৪শে ডিসেম্বর ) চাঁদপুর মাজহারুল হক বি এন এস চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে পুরান বাজারে ১৫ জন বাবা মায়ের  অপারেশন অনুষ্ঠিত হয়।

২০০ জন রোগী নিয়ে  গত মাসে মাজহারুল হক বিএনএস চক্ষু হাসপাতালের আয়োজনে আই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সে ক্যাম্প থেকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে ১৫ জন রোগীকে অপারেশন এর জন্য নির্বাচিত করা হয়।

“বিজয়ীর আলো” স্লোগানে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে এই অপারেশন এর আয়োজক বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন – বিজয়ী দীর্ঘ ৫ বছর মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ সামনে আরও জনসেবা মূলক কাজ করবে।  বিজয়ীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে অসুস্থ রোগী নির্বাচিত করে আমরা আমাদের পারিবারিক ভাবে অর্থনৈতিক সাপোর্টে বিজয়ীর সার্বিক তত্তাবধানে ৩২ জন রোগীর অপারেশন এর ব্যবস্থা করেছি ইতিপূর্বে, আর এখন আরও ১৫ জন রোগীর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে ।

তিনি আরও বলেন – মানুষের মৌলিক প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিয়ে কাজ করেছি। বিজয়ী মানুষের কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে নানা রকম হাতে কলমে বিনা-মূল্য প্রশিক্ষন দিয়ে আসছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহদানে নানা রকম শিক্ষা সামগ্রী সহ প্রশিক্ষন প্রদান করা হচ্ছে।স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারের বিনামূল্যে  পরামর্শ প্রদান, ঔষধ বিতরন, চক্ষু শিবির করে চশমা বিতরন এবং যাদের চোখের অপারেশন দরকার তাদের অপারেশন এর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।  আর এসব সম্ভব হচ্ছে বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, ইনার হুইল ক্লাব অফ আরুশি ঢাকার প্রেসিডেন্ট ও বিজয়ীর এডভাইজার নিলুফার করিম আপু, এডভাইজার জামিলা আপু, চাঁদপুর মাজহারুল হক বি এন এস চক্ষু হাসপাতালের পরিচালক শামীম খান এবং বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানের সার্বিক সহযোগিতায়। ইনশাআল্লাহ এভাবে প্রতিমাসেই নানা রকম জনকল্যাণমুখী কাজ করে যাবে বিজয়ী। সার্বিক সহযোগিতায় ছিল টিম বিজয়ীর ভলেনটিয়ারবৃ্ন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930