স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সহ সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল বাতেন চৌধুরী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুর সদর উপজেলা শাখার ১৮ সদস্যের উপদেষ্টা মণ্ডলীর ও ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ১৫ জুলাই চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত সদর উপজেলা বিএনপির কমিটির সভাপতি হিসেবে শাহজালাল মিলন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. হযরত আলী ঢালীসহ ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।



