স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল চাঁদপুরে আকস্মিক ঝটিকা সফর করেন। এ সময় মন্ত্রী অনিয়মের দায়ে বন্ধ করেন ২টা ডায়াগনস্টিক। সরকারি বেশ কয়েকজন চিকিৎসক এবং নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেন৷ মন্ত্রী চলতি বছরের মধ্যে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যয় উন্নতি করার ঘোষনা দিয়েছেন। পাশাপাশি সদর হাসপাতালে ১০ শয্যার পুনাঙ্গ ICO সেন্টার চালু।ডায়ালাইসিস ইউনিট স্থাপন এবং নতুন একটি বহুতল ভবন করার প্রতিশ্রুতি দিয়েছেন৷
এ সময় স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক এডঃ সলিম উল্যাহ সেলিম, সিভিল সার্জন ডাঃ নূর আলম দীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷
আপডেট টাইম : Sunday, August 9, 2026, ২৫ বার পঠিত


