একটি আধুনিক ও উন্নত চিকিৎসা কেন্দ্র যেকোনো এলাকার মানুষের মৌলিক অধিকার। অত্যন্ত দুঃখের বিষয় যে, বিশাল জনসংখ্যার এই ঐতিহাসিক পুরাণবাজার এলাকায় একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতাল থাকা সত্ত্বেও আমরা তার সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছি।জরুরি চিকিৎসার জন্য পুরাণবাজারের সাধারণ মানুষকে নদী পার হয়ে কিংবা দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা সদরে বা দূর-দূরান্তে যেতে হয়। এর ফলে অনেক সময় পথেই রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। একটি কার্যকরী হাসপাতালের অভাবে এখানকার শিশু, গর্ভবতী মা এবং প্রবীণ নাগরিকরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন।আমরা আর কোনো অবহেলা বা দুর্ভোগ চাই না। আমরা পুরাণবাজারের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—
১. অতিদ্রুত এই হাসপাতালটির সকল আধুনিক সুযোগ-সুবিধা ও চিকিৎসা সেবা চালু করা হোক।
২. পর্যাপ্ত দক্ষ ডাক্তার, নার্স এবং জরুরি ২৪ ঘণ্টা ইমার্জেন্সি সার্ভিস নিশ্চিত করা হোক।জনগণের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষার্থে সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের দ্রুত ও কার্যকরী হস্তক্ষেপ কামনা করছি।
— অনুরোধে: ১, ২ ও ৩ নং ওয়ার্ডসহ সমগ্র পুরাণবাজারের সর্বস্তরের আপামর জনসাধারণের পক্ষে -তানিয়া ইশতিয়াক খান (প্রতিষ্ঠাতা-বিজয়ী)


