চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. নূর আলম দ্বীনকে উত্তরবঙ্গে তাৎক্ষণিক বদলি ও স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই সেই আদেশ প্রত্যাহার করা হয়েছে। ভ্যাকসিন সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় তাকে চাঁদপুরের সিভিল সার্জন পদেই বহাল রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত রয়েছেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতৃবৃন্দ।



