কচুয়ায় হাসপাতাল থেকে মাদকসহ ডাঃসৈয়দ আসিফ ইস্পাহানী গ্রেপ্তার

 

স্টাফ রিপোটার- চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের কক্ষ থেকে চার পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের পর ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৯ আগস্ট) রাতে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গ্রেপ্তার চিকিৎসকের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়েরের পর চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের তৃতীয় তলায় চিকিৎসকের বসবাসের কক্ষে তল্লাশি চালিয়ে চার পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে চিকিৎসককে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কচুয়া থানায় নিয়ে যাওয়া হয়।চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সম্পৃক্ত এবং নিজে মাদক সেবন করেন-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।তিনি বলেন, অভিযানে চিকিৎসকের বসবাসের কক্ষ থেকে চার পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মিজানুর রহমান আরও বলেন, চিকিৎসকের মতো গুরুত্বপূর্ণ পেশায় থাকা কেউ যাতে মাদকের সঙ্গে সম্পৃক্ত না হন, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকদের চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।অভিযানে পরিদর্শক মো. মেহেদী হাসান, এএসআই মো. তোফায়েল আহমেদ, বেলায়েত হোসেনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930