চান্দ্রায় মাছের রোগের ঔষধ কিনতে গিয়ে ভুল ওষুধ দিয়ে পরিকল্পিতভাবে মাছ মেরে ফেলার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জব্বার খানের বাড়িতে পুকুরের মাছের রোগের ঔষধ কিনতে গিয়ে ভুল ওষুধ দিয়ে পরিকল্পিতভাবে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে চান্দ্রা ইউনিয়নের মৎসাহেসারী বিল্লাল খানের বিরুদ্ধে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ তুলেছেন মৎস্য চাষী মোঃ রিয়াদ মিয়া

পুকুরে কীট নিধনের ওষুধ দিয়ে মাছ মারার অভিযোগ উঠেছে বিল্লাল খানের বিরুদ্ধে। গত সোমবার চান্দ্রা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জব্বার খানের বাড়িতে রিয়াদ হোসেনের পুকুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী।

মৎস্য চাষি রিয়াদ মিয়ার দাবি, এ ঘটনায় তাঁর প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, রিয়াদ হোসেন তাঁর পুকুরে দীর্ঘদিন ধরে কাতলা, রুই মাছ তেলাপিয়া সহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ চাষ করছেন। ওই পুকুরে গত সোমবার বিল্লাল খানের কাছ থেকে ওষুধ কিনে আনেন মৎস্য চাষি রিয়াদ মিয়া। বিল্লাল খান ভুল ওষুধ দিয়ে পরিকল্পিতভাবে মাছ মারার ওষুধ দেয় বলে তিনি দাবি করেন এবং পরে তার পুকুরের সকল মাছ মারা যায়।

ঐ বাড়ির বাসিন্দা জব্বার খান বলেন, উপরে ওষুধ পেটানোর পরে সবগুলা মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। পরে তাকে খবর দিলে সে এসে বিষয়টি দেখতে পায়। ওষুধ দিয়ে মাছ মারার ঘটনায় নিন্দা প্রতিবাদ জানান তিনি। এলাকাবাসী দাবি বিষয়টি সুস্থ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930