বিশিষ্ট নারী নেত্রী মাহমুদা খানমের জন্মদিন আজ: বিভিন্ন মহলের শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক:
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল-এর সাবেক সফল সভাপতি ও বিশিষ্ট নারী নেত্রী মাহমুদা খানমের শুভ জন্মদিন আজ। চাঁদপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী অঙ্গনের অত্যন্ত পরিচিত এবং সবার প্রিয় এই ব্যক্তিত্বের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
তিনি ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল-এর সভাপতিরূপে পাঁচবার অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। নারী উন্নয়ন, সমাজসেবা এবং মানবতার কল্যাণে তাঁর দীর্ঘদিনের অবদান সর্বমহলে প্রশংসিত।
আজ তাঁর শুভ জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ার বইছে। সবাই মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নেক হায়াত কামনা করে দোয়া করেছেন। শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা—তিনি যেন মানুষের মাঝে সুস্থ ও সুন্দরভাবে আরও দীর্ঘকাল বেঁচে থেকে সমাজসেবামূলক কাজ করে যেতে পারেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930