রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি:
মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে মশা নিধন কার্যক্রম শুরু করেছে রাউজান সদর ইউনিয়নে। রোববার (২০ আগস্ট) রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই কার্যক্রম শুরু করা হয়। এই কার্যক্রম উদ্বোধন করেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুমন ধর, ডা: শাহরিয়ার কবীর,প্যানেল চেয়ারম্যান প্রবেশ বড়ুয়া প্রবাশ,ইউপি সদস্য ফজলুল কাদের, ইউপি সদস্য দিলিপ কুমার দে, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, জামাল উদ্দিন, যুবলীগ নেতা কোরবান আলী, জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন জিয়া। চেয়ারম্যান বি এম জসিম হিরু জানান, মশার উপদ্রব প্রতিরোধে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে নালাসমুহে মশার ঔষধ ছিঁটানো হয়েছে। মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিঁটানোর এই কার্যক্রম পর্যায়ক্রমে চলবে। তিনি জনসচেতনতামূলক বলেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। আপনাদের চারপাশ পরিস্কার ও পরিচ্ছন্ন রাখুন। পরিবারসহ নিজে সুরক্ষিত থাকুন এবং প্রতিবেশীকেও সুরক্ষিত রাখুন।



