দুই বছরের সাজা এড়াতে পুলিশকে ফাঁকি ২৫ বছর

নিউজ ডেস্ক:

গত ২৬/০৮/২০২৩খ্রিঃ তারিখ রাত ২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানাধীন ফরিদগঞ্জ বাজারের আল মদিনা হাসপাতালের সামনে থেকে গত ২৬/০৮/২৩ইং তারিখ রাত ২.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া ২ (দুই) বছরের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ আব্বাস উদ্দিন @ আব্বাস, পিতাঃ আঃ জব্বার পাটওয়ারী, সাং-কাছিয়ারা (পাটওয়ারী বাড়ী), থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে দীর্ঘ ২৫ (পঁচিশ) বছর যাবৎ দেশে ও প্রবাসে পলাতক ছিলেন।

আসামীকে সাজা গ্রেফতারী পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ, মোঃ আবদুল মান্নান এর তত্ত্বাবধানে এএসআই/মোঃ আমজাদ হোসেনসহ ফরিদগঞ্জ থানার একটি চৌকস দল উক্ত ওয়ারেন্ট গ্রেফতারী অভিযান পরিচালনা করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930