চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ, শাহরাস্তি থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শাহরাস্তি থানাধীন পূর্ব উপলতা হতে ৫০০ পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
গত ২৮/০৯/২০২৩ তারিখ ১০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)/ জনি কান্তি দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে শাহরাস্তি থানাধীন পূর্ব উপলতা সাকিনে জনৈক গোপাল ঠাকুরের পুকুর পাড় সংলগ্ন মেহের ডিগ্রি কলেজ হতে বটতলা গামী পাকা রাস্তার উপর হতে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এই সময় তার হেফাজত হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ সালাউদ্দিন খন্দকার মিন্টু (৩১), সাং-সরকার পাড়া (মজুমদার বাড়ী), ডাকঘর-হেয়াকো, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-১৫, তাং- ২৮/০৯/২০২৩ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।



