রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর ইউনিয়ন শাখা ২- ও করম আলী হাজী বাড়ির যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)এর চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে খতমে বোখারী শরীফ ও আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদে হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা নুরুচ্ছাপা। প্রধান অতিথি ছিলেন গহিরা এফ.কে. জামেউল উলুম কামিল (এম. এ.) মাদ্রাসার সাবেক শায়খুল হাদীস আলহাজ্ব আল্লামা মুফতি ইব্রাহিম আলকাদেরী (মা:জি:)।উদ্বোধক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক মুহাম্মদ আবু তাহের। প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী।বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আলমগীর আলম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন, মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, মাওলানা কাজী হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, মাওলানা বাহাউদ্দীন ওমর, এস এম তৈয়বুর রহমান, মাওলানা আবুল বশর মাইজভাণ্ডার, ইউপি সদস্য জানে আলম ।আলমগীর হোসেন খালেক ও কোরবান আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রোকন উদ্দিন ফারুকী, আবু মোহাম্মদ আক্কাস উদ্দিন মানিক, হাফেজ দৌলত,কাজী হেলাল উদ্দিন,নাজিমুদ্দিন কালু,রমজান আলী, জাহাঙ্গীর আলম, সালে জঙ্গীর আলম, মঈনুদ্দিন মানিক, আব্দুল হালিম, সাজ্জাদ হোসেন প্রমুখ।
আপডেট টাইম : Saturday, September 30, 2023, ২৩২ বার পঠিত



