রাউজান প্রতিনিধি॥
রাউজান থানা পুলিশ মোহাম্মদ রাহাত নামের এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে। গত ৯ অক্টোবর সোমবার বিকালে তাকে গ্রেফতার করে উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের আল-মক্কা মার্কেট (আন্ডার গ্রাউন্ড)সবজি মার্কেট থেকে। রাউজান থানা সূত্রে জানা যায় চুয়েট পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নিঃ) জয়নাল আবেদীনের নেতৃত্বে একদল পুলিশ রাহাতকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে .একটি দেশি তৈরী এলজি ও এক রাউ- কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে অস্ত্রসহ গ্রেফতার হওয়া রাহাত (১৯) পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের , সেলিম উদ্দিনের পুত্র। সে পাহাড়তলী বাজারের কাছে ভাড়া বাসায় বসবাস করত। এই ঘটনায় অভিযান পরিচালনাকারী এসআই জয়নাল আবেদীন বাদি হয়ে রাহাতের নামে অস্ত্র আইনে মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হয়েছে।
আপডেট টাইম : Tuesday, October 10, 2023, ২১৭ বার পঠিত



