চাঁদপুরে মাদক বিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজা, ০১টি প্রাইভেট কার সহ আটক ৩

মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর এর তত্বাবধানে ০৩টি পৃথক অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানাধীন লক্ষীপুর খাঁন বাড়ি মসজিদ রোড থেকে একটি প্রাইভেট কার থেকে ১০ কেজি গাঁজা সহ ০১ জন, কুমারডুগী মিয়ার বাজার হতে ০২ কেজি গাঁজা সহ ০১ জন এবং মতলব দক্ষিণ থানাধীন জোড়পুল বাজার হতে ০২ কেজি গাঁজা সহ ০১ জন; সর্বমোট ০৩ মাদক ব্যবসায়ীকে আটক করে চাঁদপুর ডিবি পুলিশ।

অদ্য ১৪/১০/২০২৩খ্রিঃ তারিখ ১৪.১৫ ঘটিকার সময় এসআই (নিঃ)/ওয়ালি উল্যাহ এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন লক্ষীপুর খাঁন বাড়ী জামে মসজিদের গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। আটককৃত আসামীর ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশি করে প্রাইভেট কারের পিছনের সিটে বাজারের ব্যাগে রক্ষিত ১০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয় । উদ্ধারকৃত গাঁজার মূল্য ২,০০,০০০/-টাকা, প্রাইভেট কার এর মূল্য ৮,০০,০০০/-টাকা । গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ ইসমাইল (৩৩) পিংআবুল হোসেন উত্তর শ্রীপুর থানাঃপরশুরাম জেলাঃফেনী।

অদ্য ১৪/১০/২০২৩খ্রিঃ তারিখ ১২.৩৫ ঘটিকার সময় এসআই (নিঃ)/নাজমুন নাহার খাঁনমসহ ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর থানাধীন কুমারডুগী মিয়ার বাজারস্থ কুমিল্লা টু চাঁদপুর পাকা রাস্তার উপর থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা একটি কলেজ ব্যাগ তল্লাশী করে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। যাহার মূল্য ৪০,০০০/-টাকা। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ কবির প্রঃ আরিফ (২৮)।

অদ্য ১৪/১০/২০২৩খ্রিঃ তারিখ ১২.৩৫ ঘটিকার সময় এসআই (নিঃ)/আব্দুছ ছালাম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মতলব দক্ষিণ থানাধীন জোড়পুল বাজারস্থ ব্রীজের উপর থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা একটি সাদা প্লাষ্টিকের বাজার ব্যাগ তল্লাশী করে ০২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যাহার মূল্য ৪০,০০০/-টাকা।গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ জিয়া পাটোয়ারী(৩৬)।

উক্ত তিনটি অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930