চাঁদপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন শেখ মুহসীন আলম

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর /২৩ মাসের বেস্ট অফিসার ইনচার্জ হলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকরায় ক্রেস্ট ও সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী গ্রহন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর হাত থেকে।

১৯ অক্টোবর বৃহস্পতিবার পুলিশ লাইন্স, মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত এর উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম ।

সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930